# Tags

লোহাগড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার,
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, দৈনিক ভোরের পাতা,র ডিরেক্টর এডমিন বিএম মারফুল আলম রোমান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান,প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিশ্বাস, এনসিপি লোহাগড়ার যুগ্ম সমন্বয়কারী কাজী ইয়াজুর রহমান বাবু প্রমুখ।